বাজেট ২০২৬-২৭ : অবহেলিত শিক্ষা
অনিরুদ্ধ চক্রবর্তী শিক্ষক প্রশিক্ষণ এবং নিয়োগের বিষয়টিকে প্রায় সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ‘স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (SCERT)-এর মানোন্নয়নের কথা কেবল পরিশিষ্টে উল্লেখ করা হয়েছে, তাও পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে (Union Budget Speech 2026–27, পৃষ্ঠা ৩২)। শিক্ষকদের ঘাটতি, চুক্তিবদ্ধ নিয়োগ বা চাকরির অবস্থার অবনতি নিয়ে কোনো আলোচনা নেই। প্রযুক্তিকে এখানে…