ইতিহাসের জন্য, বইয়ের জন্য — সব আমাদের জন্য
অনির্বাণ বসু সেদিন নির্বাচিত ছাত্রসংসদ থাকলে কী হত, আদৌ এত অনায়াস হত কিনা, আমি জানি না; কিন্তু এটুকু জানি যে, লাইব্রেরি খোলাই থাকুক অথবা বন্ধ—দুই ক্ষেত্রেই ছাত্রসংসদের প্রত্যক্ষ ভূমিকা থাকত। আজ থেকে প্রায় দু-দশক আগে এসএফআই পরিচালিত ছাত্রসংসদের যেমন জ্ঞানকে মুক্ত রাখার পক্ষে সদর্থক ভূমিকা ছিল। কলেজ স্ট্রিট ক্যাম্পাস। আশুতোষ বিল্ডিং। দোতলা। বাংলা ডিপার্টমেন্ট। পোশাকি…