SFI RALLY : বাঁচাতে হবে রাজ্যের শিক্ষাকে, বাঁচাতে হবে দেশকে, আহ্বান এসএফআই’র সমাবেশে
বাঁচাতে হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। রাজ্যের ছাত্রসমাজকে শামিল করতে হবে দেশ বাঁচানোর লড়াইয়ে। সোমবার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ থেকে এই বার্তা দিয়েছেন এসএফআই নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেছেন, ২০১১ সালের আগে থেকে এসএফআই’র ওপর বার বার আক্রমণ হয়েছে। খুন করা হয়েছে। এই রাজ্যে যারা সাম্প্রদায়িক রাজনীতির উসকানি দিয়েছে তাদের নেতা করেছে তৃণমূল। তিনি বলেন,…