SFI RALLY : আক্রান্ত সব ছাত্রের শিক্ষার অধিকার, লড়াই দুই সরকারের বিরুদ্ধে, সমাবেশে বলছেন এসএফআই নেতৃবৃন্দ
রাজ্যের কলেজ, স্কুলের ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফেরাতে আজকের এই সমাবেশ। দেড় মাস ধরে রাজ্য জুড়ে এই সমাবেশকে কেন্দ্র করে প্রচার হয়েছে। ছাত্রদের অধিকার রক্ষা করতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করেছে নেতৃত্ব। সোমবার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশে একথা বলেছেন এস এফ আই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী। তিনি বলেন, আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য লড়াই করেছে…