SFI RALLY : ছাত্রদের বিনামূল্যে ইন্টারনেটের জন্য গণস্বাক্ষরে নামবে এসএফআই, সমাবেশে বললেন দেবাঞ্জন

চা শ্রমিকের ঘর থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা এই সমাবেশে এসেছেন। গোটা রাজ্য ঘুরে বোঝা গিয়েছে ছাত্র সমাজের মধ্যে অনেক দাবি আছে, তাই স্লোগান: একের দাবি হাজার গলায়। সোমবার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশে একথা বলেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
তিনি বলেন, গোটা দুনিয়ায় দেখানো হচ্ছে বামপন্থার শেষ, আমাদের এর মধ্যে থেকে সম্ভাবনার আলো প্রকাশ করতে হবে। তিনি বলেন, যুক্তিবোধকে শেষ করা হচ্ছে রাজ্যের বুকে। ড্রপ আউট বাড়ছে, দুর্নীতির জন্য শিক্ষকরা কাজ হারাচ্ছেন। লেখা পড়াকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। প্রাইভেট কলেজ গুলোকে সুবিধা করে দেওয়ার জন্য একমাস ধরে কলেজে ভর্তির পোর্টাল বন্ধ, কেন? কোন উত্তর নেই। ট্যাব দিয়ে খালাস হলে হবে না। ইন্টারনেট পরিষেবা দিতে হবে সরকারকেই। কেরালার বামপন্থী সরকার সেই কাজ করে দেখিয়েছে। সবার জন্য বিনামূল্যে ইন্টারনেটের জন্য রাজ্য জুড়ে গণ স্বাক্ষর হবে।

তিনি বলেন, ভারত চেতনাকে আঘাত করা হচ্ছে। রাজ্যের পাঠ্য বই গুলো থেকে সংবিধানের প্রস্তাবনা তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়েছে। এই লড়াই লেখা পড়ার গুরুত্ব পুনরুদ্ধার করার।

One thought on “SFI RALLY : ছাত্রদের বিনামূল্যে ইন্টারনেটের জন্য গণস্বাক্ষরে নামবে এসএফআই, সমাবেশে বললেন দেবাঞ্জন

  1. এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। শুধুমাত্র বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদানই যথেষ্ট নয়; সরকারের উচিত শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে নিশ্চিত করা। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে Free and Open Source Software (FOSS) Movement-এর প্রসার ও বাস্তব প্রয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন।
    লাল সেলাম,
    কমরেড সোহম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *